শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

ভারতে ১৮ দিনে ১০ লাখ হ্যান্ডসেট বিক্রি করেছে শাওমি

দীপাবলী উৎসবের মৌসুমে ভারতে চাইনিজ হ্যান্ডসেট প্রস্তুরতকারক প্রতিষ্ঠান শাওমি ১৮ দিনে ১০ লাখ হ্যান্ডসেট বিক্রির রেকর্ড করেছে। আর প্রতিষ্ঠানটি এখন ভারতের বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা হওয়ার লক্ষ্যে রয়েছে। 

শাওমি'র প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন জানান, শাওমি'র বিশ্বায়নের কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হল- ভারত। আর দেশটি বর্তমানে চীনা মূল ভূখন্ডের বাইরে বৃহত্তম বাজারে পরিণত হয়েছে। তিনি আরও জানান, ভারতের সবচেয়ে বড় উৎসব দীপাবলীতে মাত্র ১৮ দিনে ১০ লাখ হ্যান্ডসেট বিক্রি করেছে শাওমি। 
গত সেপ্টেম্বর মাসে  ৮.৪ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ভারতের বাজারে তৃতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা হয় শাওমি। 

শেয়ার করুন

0 মন্তব্য(গুলি):